আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

মৌলভীবাজারের সীমান্ত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সাথে বিজিবি’র মতবিনিময়

আলাল আহমেদ রিপন, মৌলভীবাজার:
সীমান্তে মাদক পাচার রোধ ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছে শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
গত রবিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যদেন শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নে সদ্য যোগদানকৃত অধিনায়ক লে. কর্ণেল মোমেন, ও শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর খালেদ।
মত বিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্র্মী ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিত্যনুরাগী, লেখক মো: আশরাফ উদ্দিন।
মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক সীমান্ত এলাকার চোরাচালান রোধ ও সীমান্তের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন আর টিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, চ্যানেল নাইন এর মৌলভীবাজার প্রতিনিধি ইমন দেব চৌধুরী, মাইটিভি জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে,দৈনিক সমকাল শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, দৈনিক সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধি অসীম পাল শ্যামল ও ডেইলী ইন্ড্রাস্টির শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী, দৈনিক খবরপত্র শ্রীমঙ্গল প্রতিনিধি আলাল আহমেদ রিপন, দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি সাজন আহমেদ রানা, দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম সোহেল, দৈনিক বাংলার দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মসুদুর রহমান মসুদ, দৈনিক প্রথম আলো’র সংবাদদাতা শিমুল তরফদার প্রমূখ।