আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

শ্রীমঙ্গল প্রেসক্লাব এর ত্রী-বার্ষিক নির্বাচন সম্পন্ন বিশ্বজ্যোতি সভাপতি, এম ইদ্রিস সম্পাদক নির্বাচিত

মু রিমন ইসলাম,
শ্রীমঙ্গল প্রতিনিধি::


মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাব এর ত্রী-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।সোমবার(৮জানুয়ারি)সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে সম্মেলন কক্ষে কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২২ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দেও প্রার্থীদের ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এম ইদ্রিস আলী নির্বাচিত হয়েছেন।৩ বছর মেয়াদী এ নির্বাচনে ১৫টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন।নির্বাচন কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বেলা ৩টায় নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।এতে সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী,সহ-সভাপতি পদে ইসমাইল মাহমুদ ও আহমেদ ফারুক মিল্লাত,যুগ্ম সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল ও ইয়াছিন আরাফাত রবিন, কোষাধ্যক্ষ পদে সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক পদে এম এ রকিব নির্বাচিত হয়েছে।এছাড়া বিনা প্রতিদন্ধিতায় সাধারণ সম্পাদক পদে এম ইদ্রিস আলী,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আ.ফ.ম. আব্দুল হাই ডন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মামুন আহমেদ,সদস্য পদে সনেট দেব চৌধুরী,মো. কাউছার ইকবাল,মাহফুজুর রহমান সুমন,বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন ও আতাউর রহমান কাজল নির্বাচিত হয়েছেন।