আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে পিকআপ-সিএনজি অটো সংঘর্ষে আহত-৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে পিকআপ ও যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ চার যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় কমলগঞ্জ-বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সড়কের শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ থানা ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা ( মৌলভীবাজার-থ-১১-৮২১৬) ও একটি পিকআপ (ঢাকা মেট্রো-১৪-০৯১৩)-এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এক নারীসহ সিএনজি অটোরিক্সার চার যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন-পাত্রখোলা চা বাগানের বীরবল (২৮), ধলই চা বাগানের লক্ষ্মী রানী (৩২), বিদ্যাবতী (১৩) ও গোবিন্দ (৫)। এলাকাবাসী আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। জনতা দুর্ঘটনা কবলিত দুই যানবাহনকে আটক করে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সাজেদুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মী রানী ও বীরবল-কে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম সড়ক দুর্ঘটনার ৪ যাত্রীর আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।