দীপ্ত নিউজ ডেস্ক :
অনলাইন মিডিয়া দীপ্ত নিউজ ডটকম এর বিশেষ প্রতিনিধি রোটারিয়ান এস এ চৌধুরী জয় এর শ্বাশুড়ি আজ (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতে মারা যান। ইন্নালিল্লাহি.. রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল(৭০)। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, পুত্র, কন্যাসন্তান ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা জানাজার নামাজ মরহুমার পারিবারিব কবরস্থানে অনুষ্ঠিত হইবে। মরহুমার মৃত্যুতে দীপ্ত নিউজ পরিবার গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারবর্গের সাথে সমব্যথিত। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিকসহ নানা পর্যায়ের লোকজন গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য দীপ্ত নিউজ ছাড়াও সাংবাদিক এস এ চৌধুরী- লাষ্ট নিউজ বিডি ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি, টাইমস টোয়েন্টিফোর ডটনেট’র বিশেষ প্রতিনিধি, দৈনিক উত্তর দক্ষিণ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মানবাধিকার ও পর্যটন বিষয়ক মাসিক মানবাধিকার খবর’র সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সদস্য, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট এর আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।






