আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

মণিপুরী থিয়েটারের তিনদিনব্যাপী “অদ্বিতীয়া নাটরঙ্গ”

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

“মাতঙ্গী সনে মাতো জীবন রঙ্গে” এই শ্লোগান নিয়ে আজ বুধবার থেকে ১২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিনদিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে নটমন্ডপে মণিপুরী থিয়েটারের আয়োজনে একক অভিনয় উৎসব “অদ্বিতীয়া নাটরঙ্গ” পরিবেশিত হবে। মণিপুরী থিয়েটার সূত্রে জানা যায়, আজ ১০ জানুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এর পরপরই সন্ধ্যা ৭টায় ঢাকা থিয়েটার পরিবেশন করবে হারুন রশীদের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় রোজী সিদ্দিকীর একক অভিনয়ে নাটক “পঞ্চরানী আখ্যান”। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাইকেল মধুসূদন দত্তের কাব্য “বীরঙ্গনা কাব্য”থেকে শুভাশিষ সিনহার নাট্যরুপ ও নির্দেশনায় মণিপুরী থিয়েটারের জ্যোতি সিনহার একক অভিনয়ে পরিবেশন হবে“কহে বীরঙ্গনা” নাটক।
বৃহস্পতিবার রাত পৌনে আটটায়(৭টা ৪৫ মিনিটে) রুবাইয়াৎ আহমদের রচনায় ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় ঢাকার পদাতিক নাট্য সংসদের শামছি আরা সায়েকার একক অভিনয়ে পরিবেশিত হবে নাটক “গহনযাত্রা”। ১২ জানুয়ারি শুক্রবার বেলা আড়াইটায় ঘোড়ামারা মুক্তমঞ্চে পরিবেশিত হবে ভারত-বাংলাদেমের জনপ্রিয় পদাবলী কীর্তনীয়া ব্রজরানী সিনহার অভিনয়ে পদাবলী কীর্তন। সন্ধ্যা ৬টায় নটমন্ডপে ধ্রুপদী অ্যাক্টিং স্পেস সামিউন জাহান দোলার একক অভিনয়ে পরিবেশন হবে নাটক“নভেরা”। হাসনাত আব্দুল হাইয়ের উপন্যাস থেকে এর নাট্যরুপ দিয়েছেন দোলা ও নির্দেশনায় সাজ্জাদ রাজিব।
এদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনদিনব্যাপী উৎসবের শেষ পরিবশেনা সাধনা প্রযোজিত নাজনীন হাসান চুমকি অভিনীত নাটক “সীতার অগ্নিপরীক্ষা”। এটি রচনায় সাইমন জাকারিয়া ও নির্দেশনায় নাজনীন জাহান চুমকী।
প্রতিদিন দুই নাটকের মধ্যবর্তী সময়ে উন্মুক্ত ধান খেতের মাঝখানে অস্থায়ীভাবে বানানো ভিন্নধর্মী মঞ্চে বসবে গানের আসর। সমাপনী দিন নাট্য পরিবেশনার পর থাকবে নাট্যকর্মীদের অংশ গ্রহনে আনন্দ আয়োজন।
পুরো উৎসবের প্যাকেজ মূল্য ১০০০ ও ৫০০ টাকা। অগ্রীম টিকেট এবং যে কোন তথ্যের জন্য মনিপুরী থিয়েটারে যোগাযোগ করা যাবে মুঠোফোন-০১৭১০৬৭২০৬২ নম্বরে।