আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্সন দিবসকে সামনে রেখে সারাদেশের ন্যায় বৃহষ্পতিবার মৌভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সরকারের বিভিন্ন বিভাগের উন্নয়ন কার্যক্রমের উপর ৪৫টি স্টল বসে। এ উপলক্ষে বৃষ্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদেও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি মো: মুক্তাদির হোসেন পিপিএম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন। উন্নয়ন মেলা উপলক্ষে কমলগঞ্জ টিচার্স কালচারেল ক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।