আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা -২০১৮

আলাল আহমদ রিপন মৌলভীবাজার,

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা -২০১৮ । এই মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়ে ১০০টি ষ্টল বসেছে।

উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে। এই র‌্যালিতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষর্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেছেন। র‌্যালিটি মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশের প্রতিটি জেলা-উপজেলায় অনুষ্টিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এ সময় মৌলভীবাজার মেলা মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে শুরু হয় মেলার কার্যক্রম। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়ে ১০০টি ষ্টল রয়েছে। এর মধ্যে অর্ধশতাধীক ষ্টলে মেলা চলাকালীন সময়ে তাৎক্ষনিক সেবা পাবেন সাধারণ মানুষ। এই মেলা চলবে ১৩ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত।