আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

সর্বজন শ্রদ্ধেয়,প্রবীণ শিক্ষক মাওলানা হাবিবুর রহমান আর নেই

দীপ্ত ডেস্কঃ

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মৌলভী শিক্ষক ও শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক মাওলানা হাবিবুর রহমান ইন্তেকাল হয়েছেন। তিনি গেল ২-৩ দিন থেকে হ্রদ রোগে ভূগায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। বৃহস্পতিবার ভোর ৬.৩০ মিনিটে ইন্তেকাল হন। ইন্না লিল্লাহি….ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মরহুমের জানাযার নামাজ ওই দিন বিকেল ৫টায় উনার পারিবারিক কবরস্থান (ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকের গ্রাম,ইউসুফ গণী কলেজের পিছনে) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর । তিনি ২ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। অংসখ্য শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর, সর্বজন শ্রদ্ধেয়, প্রবীণ শিক্ষক, দ্বীনিই শিক্ষার অন্যতম খেদমতগার, মরহুম মাওলানা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন,সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি এম.এম শাহীন, সাবেক এমপি এ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, বিশিষ্ট আইনজীবী এ্যাডভেকেট এহসানুল মাহবুব জুবায়ের, এ্যাডভোকেট আবেদ রাজা, এ্যাডভোকেট আতাউর রহমান শামীম, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলী, মৌলভীবাজার জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন,কুলাউড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি বৃন্দ।