আজ-  ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন। «» কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ «» Press Release The Gazi Nazrul Controversy «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল সম্পন্ন।  «» ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?  «» শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন «» শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভাদুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান «» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে।

ভোরের কাগজের সম্পাদকে হুমকি ও মামলা এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের উপর মামলা প্রত্যাহারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শ্রীমঙ্গল প্রতিনিধি :
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এর উপর হুমকি ও মামলা এবং বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর এর সিইও নঈম নিজামের উপর হুমকি প্রদান ও হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহম্পতিবার বিকেল সাড়ে ৪ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনে সভাপতিত্ব করেন কবি ও লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য। মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও একাত্মতা ঘোষনা করে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে ভোরের কাগজ শ্রীমঙ্গল প্রতিনিধি জয়দ্বীপ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন কবি ও লেখক অবসর প্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, আরটিভি স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম ও সমকাল পত্রিকার প্রতিনিধি শামীম আক্তার হোসেনসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকের প্রতিনিধিবৃন্দ।