কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথকভাবে শীতার্ত দু:স্থ ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাই টিভি কমলগঞ্জ দর্শক ফোরামের উদ্যোগে গত বৃহস্পতিবার রাত ৮টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে ও উপজেলা যুবলীগের উদ্যোগে রাত ৯টায় ইসলামপুর ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়।
মাই টিভি কমলগঞ্জ উপজেলা দর্শক ফোরোমের উদ্যোগে ১০০ শীতার্ত লোকদের কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি রাত ৯টায় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে ১৫০ শীতার্ত লোকদের মাঝে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
পৃথক দুটি স্থানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ। এসময় উপস্থিত ছিলেন মাই টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক (বাবুল) ও কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম বদরুল।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক






