আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জে শিশুদের বায়না পূরণ করতে গিয়ে শিশু পাচারকারী হিসেবে হেনেস্তা ঃ অতপর

éকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার চাচাতো ভাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মৃত শেখ মোশারফ হোসেনের ছেলে শেখ জাকিরকে শিশুদের বায়না মেটাতে গিয়ে শিশু পাচারকারী হিসাবে হেনাস্তার শিকার হয়েছেন। ৫ শিশুসহ জনতা কর্তৃক ধৃত হয়ে পুলিশের হেফাজতে এসে সম্মানের সাথে ছাড়া পান।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার চাচাতো ভাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মৃত শেখ মোশারফ হোসেনের ছেলে শেখ জাকির গত ২ দিন ধরে শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত গ্র্যান্ড সুলতান নামক পাঁচতারকা হোটেলে বেড়াতে আসেন।
কমলগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকাবস্থায় আলাপকালে শেখ জাকির বলেন, শুক্রবার দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে মাধবপুর পরিদর্শনে যাওয়ার সময় পথিমধ্যে বটেরতলা নামক স্থানে এসে প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছিলেন। এ সময় বটতল এলাকার রাজু মিয়ার ছেলে সাইফ আহমেদ (১১), খোরশেদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (১৩), রফিক মিয়ার ছেলে কাজল মিয়া (১২), জসিম মিয়ার ছেলে রায়হান মিয়া (১১), আরিফ মিয়ার ছেলে জারিপ মিয়া (৭) এক পর্যায়ে আলাপচারিতার সুত্রে শেখ জাকিরের গাড়ীতে উঠতে বায়না ধরে। শিশুদের আবদার ও বায়না রক্ষা করতে জাকির শিশুদেরকে গাড়ীতে তোলে শ্রীমঙ্গল নিয়ে যান। সেখানে শিশুদেরকে ভালো-ভালো খাবার খাইয়ে ও তাদের বায়না মতো ৭শ টাকা মূল্যের ১টি ক্রিকেট ব্যাট ক্রয় করে দিয়ে শিশুদেরকে বটতল নামক স্থানে দুপুর দেড়টায় পোঁছে দিতে গেলে স্থানীয় কতিপয় জনতা গাড়ীসহ জাকির ও শিশুদেরকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ বটতল এলাকা থেকে ৫ শিশু ও শেখ জাকিরসহ গাড়ি আটক করে থানায় নিয়ে আসে। কমলগঞ্জ থানায় নিয়ে আসার পর পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শেখ জাকির পরিচয় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার চাচাতো ভাই। তাৎক্ষণিক অবস্থায় কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। উর্দ্ধতন র্কমকর্তারা শেখ জাকিরের পরিচয় নিশ্চিত হয়ে কমলগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেনকে শেখ জাকিরের পরিচয়ের বিষয়টি নিশ্চিতি করেন।
আলাপকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোক্তাদির হেসেন পিপিএম বলেন, শেখ জাকিরের দেয়া পরিচয়ের সত্যতা নিশ্চিত ও শিশুদেরকে জিঞ্জাসাবাদে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে কমলগঞ্জ থানা পুলিশ শিশুদেরকে তাদের পিতা-মাতার হাতে হস্তান্তর করে শেখ জাকিরকে সম্মানের সাথে পুলিশ প্রোটকলের মাধ্যমে শ্রীমঙ্গলস্থ গ্র্যান্ড সুলতানে নামক পাঁচতারকা হোটেলে পোঁছে দেন বলে জানান।