আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জে পারাবত ট্রেনের সাথে সিএনজির সংঘর্ষে শিশুসহ আহত-২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলস্টেশন সংলগ্ন গেইটবিহীন লেভেল ক্রসিং এলাকায় শনিবার বিকাল পৌনে ৫টায় রেল গেইট ক্রসিং করার সময় ঢাকাগামী আন্ত:নগর পারাবত ট্রেনের সাথে একটি সিএনজি অটোরিক্সার (মৌলভীবাজার-(থ- ১১-৫৭৭৯) সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিক্সার যাত্রী কমলগঞ্জ পৌরসভার রামপাশা এলাকার লিয়াকত আলীর স্ত্রী মনি বেগম (১৯) ও তার এক বছরের পুত্র সন্তান দু’জনই গুরুতর আহত হন। পরে রিক্সাচালক সানুর মিয়া, আরেক সিএনজি চালক নুর মিয়াসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে দূর্ঘটনার পর সিএনজি চালক দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে পড়ে।
ভানুগাছ রেলস্টেশন মাষ্টার শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।