আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের সংস্কার কাজ শুরু হচ্ছে এ মাসেই

বিশেষ প্রতিনিধি :

ভারতের সাথে বাংলাদেশের ট্রেন সংযোগ চালুর লক্ষ্যে ১৭ বছর পর অবশেষে কুলাউড়া শাহবাজপুর রেললাইনের কাজ শুরু হচ্ছে। ১৩ জানুয়ারী শনিবার বিকেলে রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজার আবদুল হাইর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বন্ধ হওয়া কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পরিদর্শন শেষে কুলাউড়া জংশন স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান।
আবদুল হাই জানান, জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্র“য়ারি মাসের শুরুতেই কুলাউড়া শাহবাজপুর রেললাইনের নির্মাণকাজ শুরু হবে। এতে ব্যয় হবে ৫ শ’ ৫৫ কোটি টাকা। ভারতীয় নির্মাণ প্রতিষ্ঠান কলকাতার কালিন্দি রেল নির্মাণ কোম্পানি এই রেললাইনের নির্মাণকাজ করবে। ব্রডগেজ এই রেললাইনটি চালু হলে কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত পাঁচটি ট্রেন চলাচল করবে। লোকাল ট্রেন ছাড়াও আন্তঃনগর ট্রেন চলবে। সেই সাথে ভারতীয় ট্রেনও চলবে এ পথে। বন্ধ থাকাকালীন রেলওয়ের জমি জবর দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে রেলওয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নোটিশ দেয়া হয়েছে। নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরানো না হলে অভিযান চালিয়ে একযোগে সব স্থাপনা উচ্ছেদ করা হবে।
পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজার আবদুল হাইয়ের সাথে ছিলেন কুলাউড়া শাহবাজপুর ট্রেন লাইন বাস্তবায়নের প্রকল্প পরিচালক ও রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের এসিই মোঃ তানভিরুল ইসলাম ও রেলওয়ের ঢাকার ডিইএন মোঃ আহসান জাবির।
রেলওয়ে সূত্র আরও জানায়, ২০০২ সালের জুন মাস থেকে গত ১৭ বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘ এই সময়ে রেললাইনটি চালুর ব্যাপারে শুধু প্রতিশ্রুতিই দেয়া হয়েছে। কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। এর ফলে রেললাইনের কোটি কোটি টাকার সম্পদ লুটপাট এবং জবরদখল হয় রেলের ভূমি। ২০১৬ সালের ২৭ জুন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা কুলাউড়া রেলওয়ে জংশনসহ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। ২০১৫ সালের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুলাউড়া-শাহবাজপুর ব্রডগেজ রেললাইনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।