মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার রাতে সেন্ট্রাল রোডস্থ স্বজনদের অস্থায়ী কার্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে এ সময় বক্তব্য রাখেন, স্বজন সমাবেশ জেলা সভাপতি সিনিয়র প্রভাষক হুমায়ুন কবির, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সহ-সভাপতি প্রভাষক জসিম উদ্দিন ও মোক্তাদির হোসাইন, আশরাফ আলী, তথ্য প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক নাঈম ও অলি আহমদ সাজু প্রমুখ।






