আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জে চা শ্রমিক খুন

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা শ্রমিক মানিক লাল উরাং(৩২) কে কুপিয়ে খুন করেছে তার সহকর্মী বাবলু উরাং।
রোববার ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। তারা দুজনি দেওড়াছড়া চা বাগানের চা শ্রমিক।
নিহত মানিক লাল উড়াং উপজেলার দেওরাছড়া চা বাগানের গঞ্জু উড়াং এর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাবলু উড়াং একই এলাকার পরিমল উড়াং এর ছেলে। এ খুনের ঘটনায় আশ-পাশের কেউই মুখ খুলছেন না। দুপক্ষের কাউকে বাড়ীতে পাওয়া যায় নাই।কমলগঞ্জ থানার একদল পুলিশ ও ১নং রহিমপুর ইউপির চেয়ারম্যান জনাব ইফতেখার আহমদ বদরুল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন জানান, এরা উভয়ে মদ্যপান করে মাতাল অবস্থায় মারামারি করছিল। একপর্যায়ে একটি দা দিয়ে তারা এক অপরকে কোপাতে থাকে। পরে ঘটনাস্থলে মানিক লালের মৃত্যু হয়। এ ঘটনায় বাবলু উড়াং গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।