আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

মৌলভীবাজার দেওড়াছড়া চা বাগানে নেশাগ্রস্ত দু’পক্ষের কূপাকূপিতে নিহত-১, আহত-১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে নেশাগ্রস্থ হয়ে একে অপরকে কুপালে ঘটনাস্থলেই মানিক লাল উড়াং (২৫)নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়। অপর চা শ্রমিক বাবুল উড়াং (২৪) আহত হয়ে পুলিশি হেফাজতে এখন চিকিৎসাধীন। এ ঘটনাটি ঘটে গত রোববার (১৪ জানুয়ারি) রাত সাড়ে সাতটায় রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বাজার লাইন এলাকায়। নিহত মালিক লাল উড়াং দেওড়াছড়া চা বাগানের বাজার লাইন এলাকার মৃত গঞ্জু উড়াং-এর ছেলে। আর হত্যাকারী বাবুল উড়াং একই এলাকার মৃত পীর মুড় উড়াং-এর ছেলে। ঘটনার খবর পেয়ে রোববার রাতে কমলগঞ্জ থানা পুলিশ ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, রোববার পৌষ সংক্রান্তি উপলক্ষে চা শ্রমিক বসতিগুলো পূজা অর্চনা হয়। প্রতিটি বাড়িতেই নানা ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়। অনেক চা শ্রমিক আবার অতিরিক্ত মদ পানে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এমনিভাবে দেওড়াছড়া চা বাগানের বাজার লাইন এলাকার চা শ্রমিক মানিক লাল উড়াং(২৫)-এর ঘরে তার সাথী একই এলাকার চা শ্রমিক বাবুল উড়াং(২৪) এসে দুজনই নেশা করে। নেশাগ্রস্থ অবস্থায় মানিক লাল উড়াং আর বাবুল উড়াং ধারালো দা দিয়ে একে অপরকে কুপাতে থাকে। ফলে ঘটনাস্থলেই মানিক লাল উড়াং নিহত হয়। বাবুল উড়াং গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে চা শ্রমিকরা বাবুল উড়াংকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সে এখন পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছে। ঘটনাটি কমলগঞ্জ থানাকে অবহিত করলে থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে নিহত মানিক লাল উড়াং-এর সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। ময়না তদন্ত শেষে সোমবার বিকালে দেওড়াছড়া চা বাগানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।
এদিকে সোমবার সকালে নিহত মানিক লাল উড়াং-এর স্ত্রী বিনতি উড়াং (২২) বাদী হয়ে বাবুল উড়াংকে একমাত্র আসামী করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন আহত বাবুল উড়াং পুলিশি হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর নিহতের স্ত্রীর মামলায় বাবুল উড়াং-কে গ্রেফতারও দেখানো হয়।