আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

মৌলভীবাজার কমলগঞ্জে আজ বামডো’র দ্বি-বার্ষিক নির্বাচন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরী মুসলিমদের বৃহৎ ও প্রাচীন সংগঠন বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভোলাপম্যান্ট অর্গানইজেশন (বামডো)র দ্বি-বার্ষিক নির্বাচন। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার হাজী আব্দুস সামাদ ও সচিব আব্দুল খালেক জানান, সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের মধ্যে সভাপতি পদে প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে হোসেন আহমেদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, সমাজকল্যান সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আর্ন্তজাতিক ও মহিলা সম্পাদক এবং অফিস ও লাইব্রেরী সম্পাদক মিলে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার সাবেক পৌর কাউন্সিলর মুজিবুর রহমান, আদমপুর ইউপি সদস্য রেজাউল করিম ও হেলাল উদ্দিনের সাথে কথা বলে জানা যায়, এ ৯টি পদে ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৫৮০ ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন ৪৬৮জন। আজ ১৯ জানুয়ারী শুক্রবার কমলগঞ্জ উপজেলঅর আদমপুর তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।