আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

বড়লেখা থেকে ছাত্র নিখোঁজ

মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখা নিজ এলাকা থেকে আব্দুল্লাহ হাসান (১৩) নামে ৯ম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে তার কোন সন্ধান পায়নি পরিবার।
আব্দুল্লাহ হাসান বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। হাসান সিলেট দক্ষিন সুরমা মনির আহমদ একাডেমীর ৯ম শ্রেণীর ছাত্র।
হাসানের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের মত হাসান তার বাড়ির পাশে মোহাম্মদনগর বাজারে যায়। রাত ১০টা পর সে বাড়ি ফিরে না আসলে পরিবার তাকে খুঁজতে থাকে। এর পর থেকে সে এখনো নিখোঁজ রয়েছে। পরে আজ সকালে তার মা নাজমা আক্তার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বাংলানিউজকে জানান, সাধারণ ডায়েরির প্রেক্ষিতে আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।
কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
নিখোঁজের পরিবার: 01762235500, বড়লেখা থানা (ওসি) : 01713374445