আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে বামডো নির্বাচন সম্পন্ন

কমলগঞ্জ (,মৌলভীবাজার) প্রতিনিধি

বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট-বামডো এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন গত শুক্রবার (১৯ জানুয়ারি) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১টি পদে নির্বাচনের মধ্যে সভাপতি পদে প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী এবং সাহিত্য সাংস্কৃতিক পদে হোসেন আহমদ ইতিপূর্বেই বিনা প্রতদ্বন্ধিতার নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ৯টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তারমধ্যে সহ-সভাপতি পদে হাজী মো: খাইরুজ্জামান (বাইসাইকেল) ৮১৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ রহিম উদ্দিন মজুমদার (মই মার্কা) ৪৯৪ । সাধারণ সম্পাদক পদে মোঃ সাজ্জাদুল হক স্বপন (তালা) ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন, মোঃ আব্দুল ওয়াহিদ (হরিণ) ৫৮১, মোঃ হাবিব আলী (মাছ) ১২৫ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম রাজা (উড়োজাহাজ) ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হন, মোঃ রশিদ উদ্দিন (টেবিল) ৪৭১, মোঃ ফয়জুর রহমান (আম) ১১৭। কোষাধ্যক্ষ পদে মোঃ মহব্বত আলী (কুদাল) ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হন, নূর মোহাম্মদ (হাতি) ৫৪৬ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ উসমান খাঁন (গোলাপ ফুল) ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন, আনোয়ার বক্স রানা (মোরগ) ৫২৩। ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল খালিক (মোটর সাইকেল) ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন, মোঃ রাফে আলী (ফুটবল) ৪৭৫। সমাজকল্যাণ সম্পাদক পদে হাফেজ মো: শফিকুর রহমান (বাল্ব) ৮৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন, মো: মোহির উদ্দিন (রিক্সা) ৪০৪ ভোট পান। আন্তর্জাতিক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন রানা (মোবাইল) ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন, মোঃ ইউনুস আলী (চশমা) ৫৫৪ ভোট, হামিদুর রহমান (মোমবাতি) ২৯ ভোট পান। অফিস ও লাইব্রেরী সম্পাদক পদে মোঃ সাইফুর রহমান (গরুর গাড়ী) ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন ও নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ সাহে জামান (কম্পিউটার) ৬০৩ ভোট পান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা। নির্বাচনের কমিশন চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন হাজী আব্দুস সামাদ, সদস্য সচিব মোঃ আব্দুল খালেক, সদস্য মোঃ মুজিবুর রহমান, মোঃ রেজাউল করিম ও মোঃ হেলাল উদ্দিন। মোট ১৫৮০ জন ভোটারের মধ্যে ১৪৩৮টি ভোট প্রদান করা হয়।