আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী অধ্যাপক পদ্মশ্রী কলাবতী দেবীকে সংবর্ধনা প্রদা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী ও নৃত্যগুরু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পদ্মশ্রী শ্রীমতি কলাবতী দেবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরাম এর আয়োজনে এবং মণিপুরী সমাজকল্যাণ সমিতি, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি, মণিপুরী সাংস্কৃতিক পরিষদ ও মণিপুরী থিয়েটার এর সহযোগিতায় গত শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারার দক্ষিণ মন্ডপে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের উপদেষ্টা শিক্ষাবিদ রসমোহন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র সাধনার ধ্রুমেল প্রকল্পের আর্টিস্টিক পরিচালক লুবনা মরিয়ম। পৌরি সম্পাদক সুশীল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য বিশিষ্ট অভিনেত্রী ও নিদের্শক রোকেয়া রফিক বেবী, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা বিলকিছ বেগম, মণিপুরী নৃত্যশিল্পী ও প্রশিক্ষক সুইটি দাস চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় এবং ফোরামের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক সমরজিত সিংহ। এছাড়া কমলকুঁড়ি পত্রিকার পক্ষ থেকে সম্পাদক পিন্টু দেবনাথ সংবর্ধিত অতিথিকে উত্তরীয় পড়িয়ে দেন। অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিশিষ্ট অভিনেত্রী জ্যোতি সিনহা, মণিপুরী থিয়েটারের পক্ষে ক্রেষ্ট প্রদান করেন সভাপতি সুভাশিস সমীর।