কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো: সাইদুর রহমান আসিফ এর প্রবাস যাত্রা উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
আজ (১৯ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে গ্রুপের সভাপতি মো: মোর্শেদ আলমের সভাপতিত্বে ও সম্পাদক মো: সামসুদ্দিন বাবু এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. সাইদুর রহমান চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমেদ ইমন, ইউনিট লিডার জয়নাল আবেদীন আকাশ, কুলাউড়া ক্লাবের সাধারণ সম্পাদক অপু মির্জা, গ্রুপের সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান শাকি (শান্ত), সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ সাব্বির, সাবেক স্কাউটস্ প্রভাল, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম সাগর, সাবেক পিএল রুকন উদ্দিন আহমেদ, পিএল জুনেদ আহমদ চৌধুরী, সহকারী পিএল সাদিকুর রহমান তারেক, দিলদারপুর (গ) ইউনিটের পিএল মুক্তাদির আহমদ নাঈম, সহকারী পিএল আল আমিন প্রমুখ।
এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদ আহমদ, তুহিনুর রহমান মালেক, শাওন আহমদ, সারোয়ার আলম,সাইফুল ইসলাম, খয়ের বক্ত আরিয়ান, ফয়জুর রহমান শুভ, শাওন মিয়া, শাহিন আলম,তায়েফুর রহমান অভি প্রমুখ।
অনুষ্টান শেষে সংবর্ধিত অতিথি মো: সাইদুর রহমান আসিফ কে গ্রুপের পক্ষ থেকে ক্রেষ্ট্র প্রদান করা হয়।






