আলাল আহমদ রিপন মৌলভীবাজার;
মৌলভীবাজার জেলা ইজতেমার মাঠ সংস্কার, প্যান্ডাল তৈরি , স্যানিটেশনসহ সকল প্রস্তুতি চলছে। ১৯ জানুয়ারি জেলা ইজতেমা মাঠে জুমার নামাজ পড়তে ঢল নামে বিশাল চটের প্যান্ডালের নিচে সামিয়ানা টাঙ্গিয়ে সারিবদ্ধ মুসল্লীরা এককাতারে দাঁড়িয়ে পবিত্র জুমার খুতবা শুনেন এবং নামাজ আদায় করেন।
মহান আল্লাহর দরবারে হাজারো কন্ঠে মোনাজাতে শরিক হ ধর্মপ্রাণ মুসল্লিরা। বরুনার পীর ও জেলার শীর্ষ আলেম আল্লামা মূফতি রশিদুর রহমান ফারুক শায়েখে বর্ণভী পবিত্র জুমার খুতবার নামাজ পড়ান এবং দাওয়াতে তাবলীগ ও হজরত মুহাম্মদ (সাঃ) এর বিদায় হজ্বের ভাষনের উপর আলোচনা রাখেন। চলতি মাসের ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বাদ ফজর থেকে আমবয়ানের মাধ্যমে শুরু হবে প্রথমবারের মত জেলায় অনুষ্ঠিত তাবলিগ জামাতের গণজমায়েত।
২৭ জানুয়ারী সকাল ১১টার দিকে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই মহাযজ্ঞের । তবে ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার সাথে মিল রেখে এখানেও বাংলায় আখেরী মোনাজাত হবে বলে জানান মাঠের এই দ্বায়িত্বশীল। ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইজতেমার মাঠসহ আশপাশের পুরো এলাকাকে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হচ্ছে। সকল প্রস্তুতি শেষে বৃহস্পতিবার বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হবে লাখো মানুষের অংশগ্রহনে জেলার সবচেয়ে বড় গণজমায়েত।






