আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

শ্রীমঙ্গলে দ্যা অ্যাপারেল নিউজ এর প্রথম র্বষ উদযাপন

আলাল আহমদ শ্রীমঙ্গল মৌলভীবাজারর;
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্যা অ্যাপারেল নিউজ এর প্রথম বর্ষ উদযাপন উপলক্ষ্যে পালিত হলো নানা কর্মসূচী। কর্মসূচীর মধ্যে ছিলো মনিপুরী তাঁত শিল্পের গুরুমাতা আঙাউর রেম্বী দেবী সম্মাননা, আলোচনাসভা, শোভাযাত্রা ও কেক কাটা।

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় এবং উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নাল আবেদীন টিটো, অবসর প্রাপ্ত শিক্ষক কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, ফারিয়া শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, অধ্যাপক অবিনাশ আচার্য্য, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা চিরেশ দস্তিদার, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সানু মিয়া, মুক্তিযোদ্ধা রফিক মিয়া, মুক্তিযোদ্ধা কুমার নায়েক।

সাংবাদিক বিকুল চক্রবর্তী ও সাংবাদিক সাজন আহমদ রানার সঞ্চালনায় আরও বক্তব্যদেন মহিলা ইউপি সদস্য জয়া শর্মা, নৃত্য প্রশিক্ষক অনিতা দেব, সাংবাদিক শামীম আক্তার হোসেনসহ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।