আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা «» আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত «» আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানগ্রামকে হারিয়ে ফাইনালে আদমদীঘি সদর «» মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক «» দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের

চাকুরী জাতীয়করণের এক দফা দাবীতে কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপির কর্মবিরতি ॥ স্মারকলিপি প্রদান

কমলগঞ্জে ক্লিনিকে এসে রোগীরা ফিরে যাচ্ছেন
সরকার স্বাস্থ্যসেবাকে দৌড়গড়ায় পৌঁছে দেয়ার লক্ষে গ্রামেগঞ্জে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে। গ্রামে ক্লিনিক স্থাপিত হওয়ায় রোগীরা স্বাস্থ্যসেবা স্বাচ্ছন্দে গ্রহণ করছে। গত তিন ধরে রোগীরা এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন। এতে করে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ গ্রামের রোগীরা। এদিকে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন সারাদেশের ন্যায় গত ২০ জানুয়ারি শনিবার থেকে ২২ জানুয়ারি সোমবার পর্যন্ত টানা তিন দিন ধরে বন্ধ রেখে অবস্থান কর্মবিরতি পালন করে। তাদের দাবী এক দফা চাকুরী জাতীয় করণ। একদিকে চাকুরী জাতীয় করণের দাবীতে আন্দোলন। অন্যদিকে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরজমিন কমলগঞ্জ উপজেলার শিংরাউলী কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় ক্লিনিক বন্ধ। শিশুসহ মহিলা চিকিৎসা নিতে এসে সম্মুখে কর্মবিরতি ব্যানার দেখে ফিরে যাচ্ছেন। রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর ক্লিনিকে গিয়ে দেখা যায় কর্মবিরতির
ব্যানার। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ৩দিন ব্যাপী কর্মসূচী সোমবার শেষ হয়েছে। কর্মবিরতি শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। গত রোববার ২১ জানুয়ারি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করে কমলগঞ্জের কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন।