আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

২৩৪ কেজি গাঁজাসহ ০২ জন ব্যবসায়ী আটক করেছে মৌলভীবাজারের র‌্যাব-৯

আলাল আহমদ রিপন মৌলভীবাজার :
২১ জানুয়ারী সন্ধ্যা ০৬:১৫ মিনিটে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-০৯ এর সিপিসি-০২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এ.এস.পি পিযুষ চন্দ্র দাশ সহ অভিযান পরিচালনা করে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানার আলীনগর মধ্যপাড়ার ব্যাপারী বাড়ীস্থ ধন মিয়ার বাড়ী হইতে ২৩৪ কেজি গাঁজা সহ দু’জনকে আটক করেন।

আটককৃতরা হচ্ছেন ১। মো: ধন মিয়া (৭০) , পিতা:মৃত টকন আলী এবং ২। মো: সোলেমান (৩৩) , পিতা: মো: ধন মিয়া , উভয়ের সাং আলীনগর (মধ্যপড়া ব্যাপারী বাড়ী) , থানা: বিজয়নগর , জেলা: ব্রাহ্মনবাড়ীয়া ।র‌্যাব-০৯ শ্রীমঙ্গল ক্যাম্প সিপিসি-০২ এর অধিনায়ক বিমান চন্দ্র কর্মকার বলেন আটককৃত ২৩৪ কেজি গাঁজার মূল্য আনুমানিক তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকা।

তিনি আরও বলেন আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী , তারা দীর্ঘদিন থেকে লোকচক্ষুর অন্তরালে থেকে ব্রাহ্মনবাড়ীয়াসহ দেশের বিভিন্ন জেলায় মাদকের চক্র গড়ে তোলে। তাদের গড়ে তোলা এই মাদক চক্র দেশের যুব সমাজকে ভ্রান্ত পথে চালিত করছে ।অধিনায়ক আরও বলেন উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।