আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত সোমবার রাত ৮টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। গেস্ট অব অনার ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের প্রধান সমন্বয়কারী, যুক্তরাজ্য প্রবাসী নাজমূল ইসলাম ইমন।
কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সুহৃদ সমাবেশের উপদেষ্টা,
সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক (চ:দা:) মো: আব্দুল মুক্তাদির, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রধান সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, সমাজসেবক মো: জাহিদুৃল হক, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, সাংবাদিক হিফজুর রহমান তুহিন, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি স্বপন দেবনাথ (সাগর) প্রমুখ। অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত শব্দকর সমাজসহ স্থানীয় শতাধিক লোকের মাধ্যে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠান সহযোতিায় ছিল স্থানীয় রাধাকৃষ্ণ সনাতনী যুব ফোরাম।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদ বলেন, সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ শাখার এ ধরনের মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে কমলগঞ্জ সুহৃদ সমাবেশ সময়পযোগী কাজ করছে। বক্তারা সকল ভালো কাজে সমকাল সুহৃদ সমাবেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।