আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কুলাউড়ায় ‘সামাজিক সম্প্রীতি ও মিলেমিশে বসবাস’ বিষয়ক সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশায় ইউনিয়নে অনুষ্ঠিত এনজিও প্রচেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে ‘সামাজিক সম্প্রীতি ও মিলেমিশে বসবাস’ বিষয়ক সেমিনার ও মতবিনিময় গতকাল (২১ জানুয়ারি) দুপুর ১২টায় ঐতিহ্যবাহী আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খানের সভাপতিত্বে সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তত্তাবধায়ক সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য অ্যাড. নওয়াব আলী আব্বাছ খান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশসুপার (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মনু মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ও জেলা প্রাথমিক সহ-শিক্ষা অফিসার কিশলয় আচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন- আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির ও গণস্বাক্ষরতা অভিযানের সাকিবা খাতুন। কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল মামুন। গীতা পাঠ করেন- রেশমী রাণী মল্লিক ও বাইবেল পাঠ করেন হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সোনিয়া গেমা। সেমিনার ও মতবিনিময় সভায় ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার সহ¯্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথি সম্প্রীতি ও মিলেমিশে বসবাস এর উপর শপথবাক্য পাঠ করান। এসময় রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন