আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

লাউয়াছড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দু’দফা আটকা ॥ যাত্রী দুর্ভোগ

ূূূূ

কমলগন্জ (মৌলভীবাজার) প্রতনিধিি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি আপ এলাকায় ইঞ্জিন দুর্বলতায় মঙ্গলবার ভোর ৪টায় সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দু’দফা আটকা পড়ে। ফলে সহ¯্রাধিক যাত্রী দুর্ভোগের শিকার হন। প্রায় ৩ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি সচল করা হয়। শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭৩৯ নম্বর ডাউন আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার একটি টিলা অতিক্রম করার সময় ইঞ্জিনের দুর্বলতার কারণে আটকা পড়ে। এ সময় প্রায় ৩০ মিনিট আটকা থাকার পর পিছনে শ্রীমঙ্গল স্টেশনে ফিরে যায়। পরে ভোর ৫টায় পুনরায় ট্রেনটি চালালে আবারও লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকার আসার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে একটি ভাঙ্গা সেতুর উপর আটকা পড়ে। পরে সকালে কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে আটকাপড়া উপবন ট্রেনটিকে টেনে সকাল পৌনে ৮টায় ভানুগাছ রেল স্টেশনে নিয়ে আসা হয়। তিন ঘণ্টা পর ট্রেন আবার চালু হয়। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনও প্রায় তিন ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।