আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে আগুন দিয়ে খড়ের গাদা পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে রাতের আঁধারে আগুন দিয়ে খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের যশোবন্ত রায় চৌধুরীর বাড়ির খড়ের গাদায় কে বা কাহারা আগুন লাগিয়ে দিলে সম্পূর্ণ খড় পুড়িয়ে দেয়। এর আগে গত প্রায় ২০ দিন পূর্বে একই গ্রামের প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর বাড়িতেও গভীর রাতে দুষ্কৃতিকারীরা খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। ২০ দিনের মধ্যে খড়ের গাদায় আগুনের দুইটি ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
আলাপকালে প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।