আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

শ্রীমঙ্গলে জোছনা রাতে বাউল আসর

শ্রীমঙ্গল প্রতিনিধি:  রোজ শুক্রবার শ্রীমঙ্গলের প্রবীনতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন বনফুল থিয়েটার এবং কিশোর যুব সংস্থার উদ্যোগে জোছনা রাতে বাউল আসর উৎসব অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল শহরের ভুরিভুরিয়া চা বাগানের পাদদেশে সংগঠনের নেতৃবৃন্দ সদস্য আমন্ত্রিত অতিথি এবং বাউল শিল্পীদেল নিয়ে সন্ধ্যাকালীন বাউল সংগীতের আসর পরিচালিত হয়।

বনফুল থিয়েটারের সংগঠক লেখক নাট্যকার কাজী কামরুল ইসলাম বাবুলের ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় বাউল আসর। বনফুল থিয়েটার কিশোর যুব সংস্থার আহ্বায়ক এস কে দাশ সুমন বলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে বাউল সংগীত একটি অবিচ্ছেদ্য অংশ বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চল তথা সিলেট অঞ্চলে অন্যতম হচ্ছে বাউল সংগীত ও আধ্যাত্মিক গান পুণ্যভূমি সিলেট অঞ্চলের হাসন রাজা রাধারমণ দত্তের গান বেশ সমৃদ্ধ। এই সংস্কৃতিকে ধরে রাখতেই আমদের এই প্রচেষ্টা । পরিশেষে সকলের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।