আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শ্রেষ্ঠ নাগরিক সেবায় উদ্ভাবন বাস্তবায়নে সম্মাননা পুরষ্কার লাভ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ উপলক্ষে “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য” ২০১৮ সালে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নাগরিক সেবায় উদ্ভাবন বাস্তবায়ন’ ক্যাটাগরীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়কে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এর সহযোগিতায় মৌলভীবাজার জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের এর নেতৃত্বে উপজেলার নাগরিকদের নাগরিক সেবা প্রদান ও উদ্ভাবনী বাস্তবায়ন করায় মৌলভীবাজার জেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারের কাযার্লয়, কমলগঞ্জ-কে সম্মাননা পুরস্কার প্রদান করেছে। গত শুক্রবার মৌলভীবাজার সদর-রাজনগর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসীন, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের মভাপতি নেছার আহমদের উপস্থিতিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের হাতে এ সম্মাননা সনদ তুলে দেয়া হয়। এ পুরষ্কার নাগরিক সেবায় আমাদের অনেক বেশী উদ্দীপ্ত ও উৎসাহিত করবে বলে জানান কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক।