আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে কমলগঞ্জে হামলায় ৩ বিদ্যুৎকর্মী আহত

দুরুদ আহমেদ,মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে গ্রাহকের ভাতিজার হামলায় তিন বিদ্যুৎকর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোববার দুপুর ১২টায় আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কমলগঞ্জ জোনাল অফিস ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক মানিক মিয়ার কাছে ৭ মাসের বকেয়া বিল বাবৎ ৬ হাজার ২০০ টাকা ছিল। রোববার পবিস কমলগঞ্জ জোনালের এ ই সি (সহকারী এনফোর্সম্যান সমন্বয়ক) মাহবুবুর রহমান (৩৫), লাইনম্যান গ্রেড-১ মো: আলমগীর হোসেন (২৮) ও লাইনম্যান জাহাঙ্গীর আলম (৩০) শ্রীনাথপুর গ্রামে মানিক মিয়ার বাড়ি যায়। তাৎক্ষনিক বকেয়া বিল পরিশোধ না করলে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হবে বলে গ্রাহক মানিক মিয়াকে বলে। এসময় গ্রাহকের ভাতিজা নুর মিয়া(৩০) অতর্কিতভাবে এসে লাঠি দিয়ে হামলা চালায়। হামলায় তিন বিদ্যুৎকর্মী যথাক্রমে এ ই সি (সহকারী এনফোর্সম্যান সমন্বয়ক) মাহবুবুর রহমান, লাইনম্যান গ্রেড-১ মো: আলমগীর হোসেন ও লাইনম্যান জাহাঙ্গীর আলম আহত হন। ঘটনার খবর পেয়ে পবিস কমলগঞ্জ জোনালের ডিজিএম মোবারক হোসেন সরকার তাৎক্ষনিক কমলগঞ্জ থানা কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ও আহত তিন বিদ্যুৎকর্মীকে উদ্ধার করেন। হামলায় আহত পবিস কমলগঞ্জ জোনালের এ ই সি মাহবুবুর রহমান বলেন, বকেয়া সাত মাসের বিল তাৎক্ষনিক পরিশোধ করলে ঘটনাস্থলেই রসিদ প্রদান করা হবে অন্যতায় সংযোগ বিচ্ছিন্ন করতে হবে বলায় গ্রাহক ক্ষেপে যান। এক পর্যায়ে গ্রাহক মানিক মিয়ার ভাতিজা নুর মিয়া অতর্কিতে এসে একটি লাঠি দিয়ে তিনজনকেই আঘাত করতে থাকে। লাঠির আঘাতে তারা তিনজনই আহত হয়েছেন। পবিস কমলগঞ্জ জোনালের ডিজিএম মোবারক হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রাতে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হবে। কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সদস্যরা আহত তিন বিদ্যুৎকর্মীকে উদ্ধার করেছে। পবিস থেকে এখনও থানায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে রোববার বিকালে মুঠোফোনে কথা হলে অভিযুক্ত হামলাকারী নুর মিয়া বলেন, অভিযোগটি সঠিক নয়। সবই মিথ্যে ও বানোয়াট।