আজ-  ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শোষণ-বঞ্চণার বিরুদ্ধে সংগ্রাম তীব্রতর করার প্রত্যয়ে জুড়ীতে ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন‘৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’ «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার: এক যুবক  গ্রেপ্তার  «» বগুড়া আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালন «» মন্ত্রী ও সচিবদের সাথে বারবার ধর্ণা দিয়েছিলাম। বর্তমান সরকারের আমলে আমরা বৈষম্যের অবসান চাই। আমরা চা শ্রমিকদের ভূমি থেকে উচ্ছেদ আইনের সংশোধন চাই। «» শিকাগোতে ১৮৮৬ খ্রিস্টাব্দে ১০-১৫জনের আত্মত্যাগে আন্তর্জাতিক শ্রমিক «» সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: হলফনামায় প্রদত্ত তথ্য বিশ্লেষণ টিআইবির «» মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আহ্বায়ক কমিটি গঠনের দীর্ঘ প্রায় দেড় যুগ পর অবশেষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ১৪ ফেব্রুয়ারি বুধবার বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা সদরস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে কমলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘূরে দাড়াঁচ্ছে কমলগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ব্যানার আর ফেষ্টুনে সাজ সাজ রব বিরাজ করছে সম্মেলন স্থলঘিরে। পদ-পদবীর লবিংয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করতে নানামুখী ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্রে জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের সভাপতি আলহাজ্ব মোল¬া মোহাম্মদ আবু কাওছার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের (কমলগঞ্জ একাংশ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর মোবাশ্বির চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য জামিল আহমদ, এডভোকেট কামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান বিপ্ল¬ব, আব্দুল্লাহ আল সায়েম, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রভাষক শাহাজান মানিক। সম্মেলন উদ্বোধন করবেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী। সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নে আমাদের সংগঠনের সভাপতি এডভোকেট মোল¬া মোহাম্মদ আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির নির্দেশে সিলেট বিভাগের প্রতিটি জেলা-উপজেলায় সংগঠনকে সুসংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সিলেট বিভাগে স্বেচ্ছাসেবক লীগ আজ একটি সুশৃঙ্খল সংগঠন। তারই ধারাবাহিকতায় আমাদের কাঙ্খিত সাংগঠনিক লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। দেশের অন্যান্য উপজেলার মতো কমলগঞ্জ উপজেলাতেও যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আশা করছি।
উপজেলার পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজমূল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী জানান, দলের দুঃসময়ের ত্যাগী পরিশ্রমী কর্মী ও সাবেক ছাত্রনেতাদের নিয়ে নতুন-পুরাতন সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এমনটাই কেন্দ্রের নির্দেশ। এখানে কোন অনুপ্রবেশকারীদের সুযোগ নেই। কমলগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার ও যুগ্ম আহবায়ক জ্যোতির্ময় দেব জানান, ইতিমধ্যে কমলগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। তারা বুধবারের কমলগঞ্জ উপজেলা সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সকল নেতাকর্মী ও শুভ্যানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।দলীয় সুত্র জানা যায়, দীর্ঘ প্রায় ১৮ বছর পর সম্মেলনকে সামনে রেখে কমলগঞ্জে স্বেচ্ছাসেবকলীগে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিভিন্ন সূত্র মতে জানা যায়, নতুন-পুরাতন ও ত্যাগী নেতা-কর্মীর সমন্বয়ে উপজেলা কমিটি হবে। সভাপতি ও সাধারন সম্পাদক হওয়ার জন্য জোর লবিং গ্রুপিং চলছে। এ পর্যন্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে বর্তমান আহবায়ক পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হক বদরুল, হাজী মো: জয়নাল আবেদীন, প্রমুখ এবং সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শফিউল আলম উজ্জল, সৌদিআরবের রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি এম, মাহমুদুর রহমান আলতা, সাবেক সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ প্রমুখ।