আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

অমর একুশে বইমেলায় কমলগঞ্জের সন্তান মোঃ তোফায়েল হোসেনের লেখা কল্পবিজ্ঞানের গল্পের বই “তিয়ানা” বের হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের সন্তান মোঃ তোফায়েল হোসেনের লেখা কল্পবিজ্ঞানের গল্পের বই “তিয়ানা” বের হয়েছে অমর একুশে বইমেলায়। অমর একুশে বইমেলা ২০১৮ এ জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে পাওয়া যাচ্ছে বইটি।.আজ পৃথিবীতে যা কিছু ঘটছে তার সবটাই আমরা বিজ্ঞানের কল্যাণে নিজ নিজ অবস্থানে থেকে সাথে সাথেই দেখতে পাই। জীবজগৎ হতে শুরু করে টেলিভিশন, স্যাটেলাইট সবকিছু সম্ভব হয়েছে বিজ্ঞান এর মাধ্যমে। সেই সব বিজ্ঞানের কল্পকথা আর চলমান কিছু অব্যাখ্যায়িত ঘটনার সমন্বয়ে কমলগঞ্জের সন্তান লেখক মোঃ তোফায়েল হোসেন “তিয়ানা” নামে একটি কল্পবিজ্ঞানের গল্পের বই লিখেছেন। বইটি অমর একুশে বইমেলায় অংকন প্রকাশনী থেকে প্রকাশিত

 

 

হয়েছে।.কল্পবিজ্ঞানের দশটি গল্প নিয়ে মলাটবন্দি এই ‘তিয়ানা’।

আপনি হন প্রবীন, নবীন, কিশোর-কিশোরী কিংবা শিশু- আপনাকে চমকপ্রদ কিছু ঘটনার সাথে কল্পনায় নিজেকে হারিয়ে দিয়ে বিজ্ঞানময় জগতে ঘুরে আসার আমন্ত্রণ রইল। বইটি সংগ্রহ করে পড়ার জন্য কমলগঞ্জের সবার কাছে বিশেষ অনুরোধ জানানো হলো। তিয়ানা পরিচিতি: সিম্পাল গ্রহের লেসি গবেষণা কেন্দ্রের সভাকক্ষের বিশেষ সভায় সিদ্ধান্ত হলো- জরুরী ভিত্তিতে পৃথিবীর কোলাহলপূর্ণ জায়গায় বসবাসরত মানুষের শরীরের বিভিন্ন উপাদানের নমুনা সংগ্রহ করা হবে। প্লাজমা রিচার্জ সেন্টারের মেধাবী ছাত্রী তরুণী তিয়ানাকেই প্রথম যেতে হবে পৃথিবীর লোকালয়ে এবং নিয়ে আসতে হবে একজন প্রবীন মানুষের রক্তের নমুনা। সিদ্ধান্ত গ্রহণের চুয়াত্তর ঘণ্টা পরই তিয়ানা একটা এক সিটের ছোট্ট বার্ড নিয়ে রওয়ানা হলো এবং চৈত্রের এক ভোরে পৃথিবীতে অবতরণ করলো। তারপর…কল্পবিজ্ঞানের দশটি গল্প নিয়ে মলাটবন্দি এই ‘তিয়ানা’। আপনি হন প্রবীন, নবীন, কিশোর-কিশোরী কিংবা শিশু- আপনাকে চমকপ্রদ কিছু ঘটনার সাথে কল্পনায় নিজেকে হারিয়ে দিয়ে বিজ্ঞানময় জগতে ঘুরে আসতে আমন্ত্রণ জানাই। .অমর একুশে বইমেলায় “জাতীয় গ্রন্থকেন্দ্র” এর স্টলে পাওয়া যাচ্ছে। লেখক পরিচিতি: মোঃ তোফায়েল হোসেনের জন্ম ১৯৮৪ সালের ২২ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। প্রকাশিত উপন্যাস কোকিল ডাকা অরণ্য পাঠকমহলে ব্যাপক সমাদৃত। এছাড়া অসংখ্য সাড়া জাগানো গল্প ও কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত। ২০০৬ সালের ২০ এপ্রিল তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী মোছা. রোমেনা আক্তার রোলী। পুত্র মো. ফেরদৌস হাসান ওহী। বিশেষ শখ- গহিন অরণ্যে ঘুরে বেড়ানো। প্রিয় খাবার- আলু ভর্তা আর ডাল। পরবর্তী কল্পবিজ্ঞানের গল্পের বই- ফিলিনা। যোগাযোগ- ০১৭৩৫-২৬৫ ৭৯৫,