আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আমানত সংগ্রহ মাস উপলক্ষে কমলগঞ্জে পূবালী ব্যাংকের গ্রাহক সমাবেশ

èকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আমানত সংগ্রহ মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৫টায় ব্যাংক শাখায় গ্রাহকদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার হেলাল উদ্দীন আজাদের সভাপতিত্বে ও অফিসার শেখ মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক আঞ্চলিক অফিস মৌলভীবাজারের সহকারী মহা-ব্যবস্থাপক চৌধুরী ইশফাকুর রহমান কোরেশী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক অফিস মৌলভীবাজারের সিনিয়র অফিসার সূধা সিন্দু রায়।
গ্রাহক সমাবেশে প্রধান অতিথি বিশেষ অতিথি ও ব্যাংক ব্যবস্থাপক গ্রাহকদের সেবা বৃদ্ধি, দ্রæততম সময়ে লেনদেন কার্যক্রম পরিচালনা করে সেবা প্রদানের নিশ্চিত করেন। পূবালী ব্যাংকের সঞ্চয়ী অনেক স্কীম থাকার কথা উল্লেখ করে এসব সেবা গ্রহন করে গ্রাহকরা উপকৃত হবেন বলেও বলা হয়। ব্যাংক শাখা থেকে ঋণ গ্রহন করে সঠিকভাবে কিস্তি পরিচালনা করলে এসব গ্রাহকরা পরবর্তীতে আরও বড় আকারের ঋণ গ্রহন করতে পারেন বলেও বলা হয়। আরও কিভাবে গ্রাহকদের সেবা বৃদ্ধি করা যায় তারও পরামর্শ মূলক বক্তব্য গ্রহন করেন গ্রাহকদের কাছ থেকে।
পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার হেলার উদ্দীন আজাদ বলেন, আমানত সংগ্রহ মাস উপলক্ষে এ সমাবেশ পর্যায়ক্রমে সকল শাখায় অনুষ্ঠিত হবে।