আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

কমলগঞ্জে চা শ্রমিকের লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সেগুন গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে নিজ বসত ঘরের পিছনের একটি সেগুন গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চা শ্রমিক প্রদীপ নায়েক (২৮)-এর লাশ উদ্ধার করা হয়। কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পরায় চা বাগানে এ ঘটনাটি ঘটে।
চাম্পারায় চা বাগান সূত্রে জানা যায়, এ চা বাগানের মসজিদ লাইনের চা শ্রমিক এক সন্তানের জনক প্রদীপ নায়েক (২৮) বুধবার রাত নয়টায় স্ত্রীকে খাবার তৈরী রাখতে বলে ঘর থেকে বের হলেও রাতে আর ফিরে আসেনি। বৃহষ্পতিবার ভোর ৬টায় তার পরিবারের লোকজন বের হয়ে বসত ঘরের পিছনের একটি সেগুন গাছের ডালে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে কমলগঞ্জ থানাকে অবহিত করা হয়। পরে কমলগঞ্জ থানার এসআই মাহবুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে চা শ্রমিক প্রদীপের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চা শ্রমিক জানান, প্রদীপ নায়েক কিছুটা মস্তিষ্ক বিকৃত ছিলেন। কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক চা শ্রমিকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।