কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকেরা। ব্যবসায়ী দোকানের তালা খুলতে গেলে প্রাণ নাশের হুমকি দেওয়ার ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকাল ৮টায় ভানুগাছ বাজারের “মেসার্স জয়ন্ত রঞ্জন পাল এন্ড সন্স” নামক ব্যবসা প্রতিষ্ঠানে। পুলিশ দোকানের এক কর্মচারীকে আটক করেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভানুগাছ বাজারের প্রবীন ব্যবসায়ী “মেসার্স জয়ন্ত রঞ্জন পাল এন্ড সন্স” এর সত্ত¡াধিকারী জয়ন্ত রঞ্জন পাল (৬২) এর সাথে তার সৎ ভাই সুসনজিৎ রঞ্জন পাল (৪৫) ও প্রসেনজিৎ রঞ্জন পাল (৫০) এর পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রায় সময় ব্যবসায়ীক ও পারিবারীক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়েছে। এই বিরোধের জের ধরে বৃহষ্পতিবার সকাল ৮টায় ভানুগাছ বাজারের ষ্টেশন রোডস্থ “মেসার্স জয়ন্ত রঞ্জন পাল এন্ড সন্স” নামক ব্যবসা প্রতিষ্ঠানে অন্য তালা দিয়ে তালাবদ্ধ রাখা। এ সময় ব্যবসায়ী জয়ন্ত রঞ্জন পাল ও তার ছেলে ব্যবসায়ী জিতেন্দ্র পাল (৩০)সহ দোকানের কয়েকজন কর্মচারী তালা খুলতে গেলে প্রতিপক্ষের লোকেরা বাঁধা প্রদান করেন। এ সময় সৎ ভাই সুসনজিৎ রঞ্জন পাল ও প্রসেনজিৎ রঞ্জন পাল অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে প্রাণ নাশের হুমকি দিয়ে দোকান ভাংচুরের চেষ্টা চালায়। ব্যবসায়ী জয়ন্ত রঞ্জন পালের লোকেদের চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিষ্পত্তির চেষ্টা করেন। জয়ন্ত রঞ্জন পাল জানান, আমার দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের পায়তারা করছে আমার সৎ ভাইয়েরা। এ ঘটনায় বৃহষ্পতিবার বিকেলে জয়ন্ত রঞ্জন পাল বাদী হয়ে সৎ ভাই সুসনজিৎ রঞ্জন পাল ও প্রসেনজিৎ রঞ্জন পালকে আসামী করে কমলগঞ।জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে ব্যবসায়ী জয়ন্ত রঞ্জন পালের ছেলে ব্যবসায়ী জিতেন্দ্র পাল বৃহষ্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আগামী ১৮ ফেব্রæয়ারি তারিখে তার শুভ বিবাহের দিন ধার্য্য ছিল। ইতিমধ্যে হিন্দু ধর্মীয় বিধানমতে মঙ্গলাচরণও সম্পন্ন হয়েছে। আমার বিবাহ অনুষ্ঠানকে বানচাল করার জন্য আমার পিতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া দোকানের এক কর্মচারী প্লাবন পালকে থানা পুলিশ ধরে নিয়ে যায়। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।
এ ব্যপারে বক্তব্য জানার জন্য সুসনজিৎ রঞ্জন পাল ও প্রসেনজিৎ রঞ্জন পালকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষকে থানায় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে এবং উভয় পক্ষের তালার চাবি পুলিশের হেফাজতে আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জয়ন্ত রঞ্জন পালের দোকানের কর্মচারী প্লাবন পালকে অন্য একটি জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে পুলিশ গ্রেফতার করেছে।
কমলগঞ্জে পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে ব্যবসায়ীর দোকানে তালা \ এক কর্মচারী আটক
Catagory : মৌলভীবাজার | তারিখ : ফেব্রুয়ারি, ১৫, ২০১৮, ৬:০৮ অপরাহ্ণ • ১ বার পঠিত






