আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কোদালিছড়া প্রশস্তকরণে স্বেচ্ছায় স্থাপনা ছাড়ছেন এলাকাবাসী

আলাল আহমদ মৌলভীবাজার;

মৌলভীবাজার পৌর মেয়রের উদ্যোগে কোদালীছড়া পুন:খনন কাজ নিয়ে সুলতানপুর-কাজিরগাঁওবাসীর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কোদালিছড়া প্রশস্তকরণের প্রয়োজনে নিজ নিজ বাড়ীর বা স্থাপনার বাউন্ডারি স্বেচ্ছায় ভেঙে দিতে এবং জায়গা ছেড়ে দিতে একাত্মতা প্রকাশ করেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র ফজলুর রহমানের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার শাহজালাল, জেলা আওয়ামী লীগ সম্পাদক মিছবাউর রহমান জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ,  পৌর কাউন্সিলর ফয়সল আহমদ আনিছু জামান বায়েছ , নাহিদ আহমদ প্রমুখ ।

মতবিনিময় সভায় কোদালি ছড়া পুন:খনন কাজের ব্যাপারে এলাকাবাসীকে সচেতন করেন বক্তারা।

মতবিনিময় সভার আগে এলাকাবাসী সহ সবাই কোদালিছড়ার বর্তমান কাজের অগ্রগতি দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোদালিছড়া পরিদর্শন করেন।