আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

শ্রীমঙ্গলে রাবার চুরির সিন্ডিকেট সনাক্ত

দুরুদ আহমদে,মৌলভীবাজার;
শ্রীমঙ্গলে হুগলিছড়া চা-বাগনের রাবার চুরির সিন্ডিকেট চক্রকে সনাক্ত করেছে পিবিআই মৌলভীবাজার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই উপজেলার কামারগাঁও গ্রামের মৃত তুতি মিয়ার পুত্র ছুরুক মিয়া (৫৫), টিলাগাঁও গ্রামের মৃত ঃ আব্দুল খালিক এর পুত্র মিজানুর রহমান লিখন (৪০)কে গ্রেফতার করেছে পিবিআই মৌলভীবাজার । ধৃত আসামীরা আদালতে ফৌজদারী কার্যবিধী ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে এবং তাদের সিন্ডিকেট চক্রের অন্যান্য সদস্যদের তালিকা প্রকাশ করে। পিবিআই সুত্রে জানা গেছে- গত ২০১৬ সালের ২৮ নভেম্বর সন্ধায় একদল চোর হুগলিছড়া চা-বাগানে প্রবেশ করে রাবার গাছ হতে টেপিং করিয়া রাবার কশ সংগ্রহ করে এবং এসিড দিয়া জমাট বাধিয়া ২০টি প্লাষ্টিকের বস্তায় অনুমান ৬শত কেজি জমাট বাধা রাবার একটি পুরাতন জিপ ( নং-ঢাকা-গ-১৬২৬) গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজন গাড়ীটি আটক করলেও ড্রাইভারসহ চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীমঙ্গল হুগলিছড়া চা-বাগানের সিনিয়র সুপার ভাইজার মোঃ শামীম রেজা শ্রীমঙ্গল থানায় বাদী হয়ে মামলা (নং-২১,তারিখ-২৯/১১/২০১৬ ইং, ধারা-৪৪৭/৩৭৯) দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোঃ রফিকুল ইসলাম এর উপর তদন্তভার অর্পন করেন। উক্ত তদন্তকারী কর্মকর্তা প্রায় ৯ মাস ধরে মামলাটি তদন্তকালে জীপ গাড়ীর ড্রাইভার আসামী বাচ্ছু মিয়াকে গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে উক্ত আসামী রাবার চুরির ঘটনা সংক্রান্তে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধীর ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেন। মামালাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করিলে, দাখিলকৃত চার্জশিটে বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় মামলাটি অধিকতর তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজারকে নির্দেশ দেন।

পিবিআই এর উর্ধŸতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ শিবিরুল ইসলাম উক্ত মামলাটির তদন্তভার গ্রহন করেন। তদন্তকালে অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, মৌলভীবাজার সহ তিনি একাধিক বার মামলার ঘটনাস্থাল পরিদর্শন করেন। বিশ্বস্থ সোর্স নিয়োগ করেন। সোর্সের প্রাপ্ত তথ্য, সরজমিন স্বাক্ষ্য প্রমান সহ তদন্তের এক পর্যায়ে তদন্তকারী অফিসার জানতে পারেন যে, একটি চোর চক্রের সিন্ডিকেট দীর্ঘদিন থেকে বিশাল অংকের টাকা লেনদেন করে শ্রীমঙ্গল থানাধীন হুগলিছড়া রাবার বাগান থেকে রাবার চুরি করে অবৈধ ভাবে লাভবান হচ্ছে। রাবার বাগানে সিন্ডিকেটের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগে পিবিআই এর উর্ধŸতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ শিবিরুল ইসলাম গত ১০ ফেব্রুয়ারি হুগলিছড়া রাবার বাগান হতে কামারগাঁও গ্রামের মৃতঃ তুতি মিয়ার পুত্র ছুরুক মিয়া (৫৫), টিলাগাঁও গ্রামের মৃতঃ আব্দুল খালেক এর পুত্র মিজানুর রহমান লিখন (৪০)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে ফৌজদারী কার্যবিধী ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

পিবিআই সার্বিক তদন্তে প্রাপ্ত তথ্যে প্রকাশ পায় যে, মিজানুর রহমান লিখন, শাহ আহম্মদ আলী ও ফুল মিয়ার এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় চুরিকৃত রাবার উক্ত বাগান থেকে সংগ্রহ করতঃ ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রেরণ করা হত। ছুরুক মিয়া ও পিচ্ছি সেলিম রাবার চুরির কাজে তাদেরকে সহযোগিতা করতেন। এরই ধারাবাহিকতায় গত ২০১৬ সালের ২৮ নভেম্বর ছুরুক মিয়া ও পিচ্ছি সেলিম হুগলি ছড়া রাবার বাগানের শ্রমিক আসামী কবির, শামিম, হামিদ ও মিলন সহ আরো অজ্ঞাত নামা শ্রমিকদের সহায়তায় উক্ত রাবার বাগান হতে ৬০০ কেজি জমাট বাধা কাঁচা রাবার চুরি করে প্রথমে পানপাড়া কোয়ার্টারের সামনের রাস্তায় আনিয়া একটি কাঠাল গাছের নিচে ২০ টি বস্তার মধ্যে স্তুপ করে। উক্ত স্তুপকৃত রাবার পূর্ব পরিকল্পনা মাফিক মিজানুর রহমান লিখন ও ফুলমিয়াকে সরবরাহ করার তাদের সহযোগিতায় জীপ ড্রাইভার আসামী বাচ্চু মিয়ার গাড়ীতে লোড করে হুগলিছড়া রাবার বাগানের ১৩ নং সেকশনের দিকে রওনা হয় এবং ফুল মিয়া ও মিজানুর রহমান লিখন রাস্তার দুই দিক থেকে রাবার ভর্তি জীপ গাড়ীটিকে পাহারা দিয়ে পালিয়ে যাওযার সময় সহযোগিতা করে। পিবিআই জানিয়েছে চা-বাগান হতে রাবার চুরির সাথে সনাক্তকৃত অন্যান্য আসামীগনকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।