আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

হাকালুকি হাওরে নির্বিচারে চলছে অতিথি পাখি নিধন

আলাল আহমদ মৌলভীবাজার;
এশিয়ার বৃহত্তম হাওর ও দেশের সর্ববৃহৎ অতিথি পাখির সমাগমস্থল হাকালুকি হাওরে নির্বিচারে চলছে বিষটোপে ও ফাঁদ পেতে পাখি শিকার। ফলে দিন দিন হাওরে আসা অতিথি পাখির সংখ্যা কমছে। একসময় পাখির অভয়াশ্রম হিসেবে বিবেচনা করা হতো হাকালুকি হাওরকে। বৈশি^ক পরিবর্তণের পাশাপাশি হাওরে কোন সরকারি বেসরকারি প্রকল্প নেই। সেই সাথে শিকারি চক্রের অপতৎপরতার কারণে দিন দিন অতিথি পাখির সংখ্যা কমছে বলে পাখি বিশেষজ্ঞরা মনে করেন।সরেজমিনে হাকালুকি হাওর পরিদর্শনে গেলে হাওরের বিভিন্ন বিলে মৃত অতিথি পাখি পড়ে থাকতে দেখা যায়। বিশেষ করে টোলার বিলে অসংখ্য মরা পাখির দেখা মিলে। মরা পাখি দেখে স্থানীয় লোকজনের ধারণা পাখিগুলো বিষটোপে মারা হয়েছে।

মরা পাখিগুলোর বেশির ভাগই বেগুনী কালেম ও লেঞ্জা বলে জানান বন্য প্রাণি বিশেষজ্ঞ বশির আহমেদ। তবে বিষটোপে না ফাঁদে আটকা পড়ে মারা গেছে সেটা ময়নাতদন্ত ছাড়া প্রমাণ করা সম্ভব নয় বলে তিনি জানান। হাকালুকি হাওরে বন্যপ্রাণির অবাধ বিচরণ ও নিরাপত্তার নিশ্চিত করতে রয়েছে দুটি বিট অফিস। কিন্তু দুটি অফিসে মাত্র ২জন কর্মচারি কর্মরত আছেন। তাছাড়া পরিবেশ অধিদপ্তর হাওর উন্নয়নে কাজ করছে। সেটা যেন কাগজে কলমে। কেউই পাখি নিধনের দায় নিতে চায় না। আর সেই সুযোগে শিকারিচক্র অনেকটা বেপরোয়া।বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক জানান, বাংলাদেশ বার্ড ক্লাব ও বেসরকারি সংস্থা সিএনআরএসের ক্রেল প্রকল্পের যৌথ উদ্যোগে হাকালুকি হাওরে দু’দিন ব্যাপী জলচর পাখি শুমারি অনুষ্ঠিত হয়। পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক আরও জানান, এবার হাওরে ৪৪ প্রজাতির ৪৫ হাজার ১০০ পাখি হাকালুকি হাওরে বিচরণ করতে দেখা গেছে।

এরমধ্যে হাওরখাল বিলে ১৫ হাজার ৭৩৫টি পাখি গণনা করা হয়। এছাড়া বিভিন্ন প্রজাতির পাখিদের মধ্যে সংখ্যার দিক থেকে পিয়ং হাঁস (গ্যাডওয়াল) ৫ হাজার ৬৭৫টি। সরকার ১৯৯৯ সালে হাকালুকি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে। এরপর ২০০২ সাল থেকে হাওর উন্নয়নে পরিবেশ অধিদফতরসহ বিভিন্ন বেসরকারি সংস্থা হাওরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করে।পরিবেশ অধিদফতরের তত্বাবধানে ২০০৪ সাল থেকে হাকালুকি হাওরের জলচর পাখি শুমারির কাজ শুরু হয়। হাকালুকি হাওরের প্রায় প্রতি বছর ৬০ থেকে ৬৫ প্রজাতির সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার পর্যন্ত অতিথি পাখি গণনা করেছেন বিশেষজ্ঞরা। অথচ গত কয়েক বছর থেকে পাখির সংখ্যা কমতে শুরু করে।

পাখি শুমারিকালে হাকালুকি হাওরে বেয়ারের ভুতিহাঁস, মরচে রঙয়ের ভুতিহাঁস, পাতারি ফুটকি, দাগি রাজহাঁসের মত বিলুপ্ত প্রজাতির অতিথি পাখির দেখা মিলতো। এর সংখ্যাও কমতে থাকে। চলতি জলচর পাখি শুমারিকালে কোন বিলুপ্ত প্রজাতির পাখির দেখা মেলেনি দেশের সর্ববৃহৎ এই পাখির সমাগমস্থলে। পাখি ও বন্য প্রাণি বিশেষজ্ঞদের মতে, বৈশি^ক প্রভাবে যেমন হাকালুকি হাওরে অকাল ও দীর্ঘস্থায়ী বন্যা, নির্দিষ্ট সময়ে শীতের প্রভাব কম থাকা সব মিলিয়ে জলবায়ুর যে পরিবর্তণ অতিথি পাখি কম আসার পেছনে এটি একটি অন্যতম কারণ। তাছাড়া বিষটোপ ও ফাঁদ পেতে পাখি শিকার বন্ধ না হওয়ার ফলে তুলনামুলক পাখি কম আসছে। পাখির আবাসস্থল যদি নিরাপদ না হয়, তাহলে পাখির সেখানে আসাটা কমে যাবে।কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, অতিথি পাখি কম আসা মানে মাছের উৎপাদন কমে যাওয়া। ফলে মাছ আর পাখির জন্য যত বেশি অভয়াশ্রম হবে তাতে পাখির সমাগম বৃদ্ধি পাবে। পাখির সমাগম বৃদ্ধি পেলে মাছের উৎপাদন বাড়বে। তাতে সবচেয়ে বেশি উপকৃত হবে হাওরের উপর জীবিকা নির্বাহকারী মানুষ।

বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো জানান, হাওরের নাগুয়া, লরিবাই ও হারাম ডিঙ্গা বিল পরিদর্শন করেছেন। এসব বিলে মরা কোন অতিথি পাখি দেখতে পাননি। পাখি নিধন রোধ করতে হলে স্থানীয় জনগণকেই এগিয়ে আসতে হবে। এমনিতে হাওর দুর্গম ও বিশাল এলাকা। ২ জন প্রহরি কেন ১০-২০ জন দিয়েও এত বিশাল এলাকায় পাখির বিচরণ নিশ্চিত করা কঠিন হবে।