আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে ৪দিনব্যাপী শ্রীশ্রীশিবপূজা, শ্রীশ্রীচন্ডীপূজা মহারুদ্রযজ্ঞ ও মেলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায় শিবচতুদর্শী উপলক্ষে ৮ম বারের মত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান শিব মন্দিরে ৪দিনব্যাপী শ্রীশ্রীশিবপূজা, শ্রীশ্রীচন্ডীপূজা, মহারুদ্রযজ্ঞ ও পরম পুরুষ শ্রীশ্রীচৈতন্য মহাপভু প্রবর্তিত শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শিব মন্দির এলাকায় বিরাট মেলাও বসে। গত বুধবার রাত থেকে এ অনুষ্ঠান শুরু হলেও মূল আয়োজন অনুষ্ঠিত হয় শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) বেলা ১টার পর থেকে।
শুক্রবার বেলা ২টায় শমশেরনগর চা বাগান শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা যায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনী ভক্তবৃদ্ধের আগমণে মুখরিত অনুষ্ঠান স্থল। আয়োজন স্থলের এক পার্শ্বে সকাল থেকে শুরু হয়েছে মহা প্রসাদ বিতরণ। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রনব কান্তি সূত্রধর ও সাধারন সম্পাদক শ্রীকান্ত কানু (গোপাল) জানান, গত ৮ বছর ধরে এ উৎসবটি এ অঞ্চলের সনাতনী ভক্তদের একটি মহোৎসব হিসাবে রুপ নিয়েছে। তারা আরও বলেন, এ উৎসবে নানা বর্ণ ও ধর্মের মানুষের উপস্থিতিতে এক মহামিলন মেলায় পরিনত হয়। শনিবার বিকাল ৪টা পর্যন্ত উৎসব চলবে। উৎসব উলক্ষে শিব মন্দিরের বাইরে বিরাট মেলাও বসেছে।