আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জের শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন শনিবার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন শনিবার (১৭ ফেব্রæয়ারি) শমশেরনগর চা বাগান মাঠে অনুষ্ঠিত হবে। শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও ক্লিন এন্ড বিউটিফুল, শমশেরনগর এর আয়োজনে এই খেলা শুরু হবে। শনিবার বিকালে মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী খেলায় থানা বাস্তবায়ন একাদশ, শমশেরনগর ও খেলোয়াড় কল্যাণ সমিতি, বড়লেখা মুখোমুখি হবে।
শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ পরিচালনা কমিটির সভাপতি শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ ও সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল জানান, ক্রীড়াঙ্গনে শমশেরনগর এর রয়েছে শতবর্ষের গর্বিত ইতিহাস। সিলেট বিভাগের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ও জাকঝমকপূর্ণ টুর্ণামেন্টটিতে লাখো ক্রীড়ামোদী সুশৃংখল দর্শক দেশ-বিদেশের সেরা খেলোয়াড়দের নৈপূন্য উপভোগ করেন। ঐতিহ্যের ধারাবাহিকতায়ই এবারের এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল (বিপিএম), কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো: জাকির হোসেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি মি. পিডিশন প্রধান, দি চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, মৌভীবাজার এর পরিচালক মো: আব্দুর রহিম শিপন।
শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ এর মিডিয়া উপ-কমিটির আহবায়ক কামরুল হাসান মারুফ জানান, টূর্ণামেন্টে দেশ-বিদেশের মোট ১৬টি টিম অংশ নিচ্ছে।