আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শমশেরনগর চা বাগান মাঠে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও ক্লিন এন্ড বিউটিফুল, শমশেরনগর এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতিন করবেন।

উদ্বোধনী খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতি, বড়লেখা-কে ১-০ গোলে পরাজিত করে থানা বাস্তবায়ন একাদশ, শমশেরনগর বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঘানার খেলোয়াড় কফি। শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ পরিচালনা কমিটির সভাপতি শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এবং সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল ও শামছুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, শমশেরনগর চা বাগানের উপ-ব্যবস্থাপক কে জে আজম, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি মি. পিডিশন প্রধান, দি চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, মৌভীবাজার এর পরিচালক মো: আব্দুর রহিম শিপন, শমশেরনগর পুলিশ ফাঁিড়র ইনচার্জ অরুপ রায় চৌধুরী, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খান, মো: আব্দুল মছব্বির প্রমুখ। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড় কল্যাণ সমিতি, বড়লেখা-কে ১-০ গোলে পরাজিত করে থানা বাস্তবায়ন একাদশ, শমশেরনগর বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঘানার খেলোয়াড় কফি। আগামী ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকালে অংশ নেবে বহুমুখী স্পোটিং ক্লাব, কানাইঘাট ও এম, কে গ্যালাকটিকো, জগন্নাথপুর।
টূর্ণামেন্টে দেশ-বিদেশের মোট ১৬টি টিম অংশ নিচ্ছে