আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল বাংলাদেশ – ভারতের শিল্পীদের অংশগ্রহনে মৈত্রী সাংস্কৃতিক উৎসব-২০১৮

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার ;
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের অংশগ্রহনে মৈত্রী সাংস্কৃতিক উৎসব-২০১৮। বৃহঃষ্পতিবার সন্ধ্যায়,শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব।

শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামের পরিবেশ যেন এক স্বর্গীয় দ্যুতি! সুরের সম্মোহনে, নৃত্যের অনুরণনে বাংলা-ভারতের শিল্পীরা যেন রচনা করছিলেন এক মহাকাব্যিক পটভূমি। উপস্থিত বিদগ্ধ শ্রোতাদের তাক লাগিয়ে, হতবাক করে নৃত্যের ছন্দ-লয়ে একটানা নেচে গেলেন দু-দেশীয় শিল্পীরা। নিমেষেই নৃত্য-গীতে তৈরি হয়ে গেল অপূর্ব ঐকতান। ভাষার মাস ফেব্রুয়ারী, আর মাতৃভাষার জন্য আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে, কিশোরী ক্লাব, শ্রীমঙ্গলের এক ঝাঁক তরুণীর বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বৃহঃষ্পতিবার সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক উৎসবের আসর। নৃত্যের মুদ্রা ও সুরের ব্যঞ্জনা উপস্থিত বিদগ্ধ শ্রোতাদের মধ্যে তৈরি করে অন্য রকম ভালো লাগা। কানায় কানায় পুর্ণ

শ্রীমঙ্গলের শাস্ত্রীয় নৃত্যের সমঝদারদের সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ত্রিপুরার ৬ জন নৃত্যশিল্পী ভারত নাট্যম, বিহু, রাজস্থানী ঘুমর নৃত্যসহ শিল্পের সুষমা ছড়াতে শিল্পীরা নুপুরের রিনিঝিনি শব্দের দ্যোতনাই সৃষ্টি করে পরিবেশন করেন অসাধারণ এক এক নৃত্য। একই সাথে বাংলাদেশের শ্রীমঙ্গলের নৃত্যাঙ্গন, নৃত্যালয়, নাট্যবেদ নৃত্য নিকেতন, জেলা শিল্পকলা একাডেমী, সিলেটের শিল্পীদের নৃত্যশৈলী সৃষ্টি করে নৃত্যের অপরুপ ব্যঞ্জণা। শ্রীমঙ্গল মহসীন অডিটোরিয়ামে, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় ও শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে ভারত-বাংলাদেশ সংস্কৃতির মেলবন্ধন প্রকাশ ও উভয় দেশের মৈত্রীর ধারাবাহিকতার নিদর্শন হিসেবে এ উৎসব অনুষ্ঠিত হয় বলে জানান, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শ্যামল আচার্য্য ও অনিতা দেব’র সঞ্চালণায়, ত্রিপুরার স্বনামধণ্য নৃত্যপ্রশিক্ষক ও নৃত্যশিল্পী পুণ্যশ্রী ঘোষের নির্দেশনায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’র সাথে অপুর্ব নৃত্যশৈলী পরিবেশন করেন দেবরাজ দাশ ও সঙ্গীয় শিল্পীবৃন্দ। এর পর একে প্রায় দেড় ঘন্টা পারফর্ম করেন ভারতীয় শিল্পী পুণ্যশ্রী ঘোষ, দেবরাজ দাশ, অনামিকা সিনহা, বিপাশা দাশ, রিম্পা পাল ও তপা দাশ । এ মনোমুগ্ধকর অনুষ্টান শ্রীমঙ্গলের সরকারী বে-সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যাক্তিত্বের স্বপরিবারে উপস্থিত সমঝদার দর্শকদের নির্মল আনন্দ দান করে। শুধু তাই নয়, ত্রিপুরার শিল্পীদের সাথে খোশগল্পে মেতে উঠেন বিভিন্ন অতিথিরাও। অনেকে অনুভূতি প্রকাশ করেন, ত্রিপুরার আগরতলা, খোয়াই’র প্রতি আত্মিক টানের। স্থানীয় সময় রাত ১০ টায় অনুষ্টানের সমাপ্তিলগ্নে মৌলভীবাজার সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক তুলেদেন আগত শিল্পী পুণ্যশ্রী ঘোষ, দেবরাজ দাশ, অনামিকা সিনহা, বিপাশা দাশ, রিম্পা পাল, তপা দাশ্র , সমন্বয়ক সুমন নাথের হাতে একই সাথে সম্মাননা দেয়া হয় বাংলাদেশের শিল্পী সিলেট শিল্পকলা একাডেমীর সৃজনশীল নৃত্য প্রশিক্ষক শিনিয়া সাহা ঝুমা, শ্রীমঙ্গল নাট্যবেদ নৃত্য নিকেতনের পরিচালক অনিতা দেব, নৃত্যাঙ্গনের পরিচালক সাজু দেব ও নৃত্যালয় এর পরিচালক দ্বীপ দত্ত আকাশকে ।
এ সময় অনান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা এম. এ. রহিম, উপজেলা ভাইস – চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, ডা: হরিপদ রায়, ডা. বিনেন্দু ভৌমিক, লন্ডন প্রবাসী মো. আশরাফ উদ্দিন, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল থানার এস আই রনেশ ভট্টাচার্য্য, আর টিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সিদ্দিক মো: মোছা, সাংবাদিক শামীম আক্তার হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শ্যামল আচার্য্য, সাংবাদিক এসকে দাশ সুমন, সাংবাদিক বিকুল চক্রবর্তী, সঞ্জয় কুমার দে, অসীম পাল শ্যামল, সাংবাদিক আব্দুর রব, সাংবাদিক মুজিবুর রহমান রেণু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বুলবুল আনাম, দেলোয়ার হোসেম মামুন, অধ্যাপক অনিরুদ্ধ সেন বাচ্চু, কবি জহিরুল মিঠু, সাংবাদিক শিমুল তরফদার, সুমন বৈদ্য, কাউছার আহমদ রিয়ন, সাজন আহমেদ রানা, সব্যসাচী পুরকায়স্থ মিথুন, জহিরুল ইসলাম সোহেল, নাজিমুল হক শাকিল,শাহ অরিফ আলী নাসিম, কামরল হাসান দুলন, গবিন্দ রায় সুমন, মলয় কার রায় ভানু, অনুজ কাšিত দাশ, প্রীতম পাল, জীবন দেব ও রুপম আচার্য প্রমুখ।