আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে টিভি এন্ড টিভি কাপ ফুটবল ফাইনালে অজিত স্মৃতি পরিষদ চ্যাম্পিয়ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর বেলনী মাঠে প্যানেল চেয়ারম্যান রিপন ইসলাম মঈনুল টিভি এন্ড টিভি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে অজিত স্মৃতি পরিষদ বৃন্দাবনপুর ১-০ গোলে রংধনু স্পোর্টিং ক্লাব, ধোপাটিলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (১৮ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৪টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে রোববার সন্ধ্যা ৬টায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুন নূর মাস্টরের সভাপতিত্বে ও সংবাদকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার হিসাবে টিভি প্রদান করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম ইমন। টূর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করেছিল। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।