দুরুদ,আমেদ মৌলভীবাজার ঃ
নাগরি বর্ণে ছিলটি ভাষা’র রাষ্টীয় স্বীকৃতির দাবীতে স্থানীয় দৈনিক বাংলার দিন পত্রিকার অফিসে সংবাদ সম্মেলন করেছেন আজ ১৮ ফেব্রুয়ারি সকালে। নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি, ইতিহাসবিদ ড. মুমিনুল হক লিখিত বক্তব্য তিনি জানান- প্রাচীনকাল থেকে সিলেট জনপদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা স্বাতন্ত্র বৈশিষ্ট বর্ণে ও সমৃদ্ধশীল। সিলেট অঞ্চলের অধিবাসীরা ছিলটি ভাষায় কথা বলেন। ছিলটি ভাষা সিলেটবাসীর মাতৃভাষা। সিলেটবাসীরা জন্মের পর এই ভাষা শুনেন ও এই ভাষাতেই প্রথম কথা বলেন। কামরুপী ভাষার অপভ্রংশ থেকে এই ভাষা অর্থাৎ ছিলটি ভাষার উদ্ভব। কামরুপী ভাষা চর্যাপদে লিখিত বাংলা ভাষা, আসামী ভাষা ও ছিলটি ভাষার জননী রুপে স্বীকৃত। পৃথিবীতে প্রায় ৮ হাজার ভাষার মধ্যে ৩ হাজার ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। এর মধ্যে ছিলটি ভাষা একটি- যার নিজস্ব বর্ণমালা আছে। ফ্রান্সের ভাষা জাদুঘরে বাংলাদেশের ২টি ভাষার নাম রয়েছে- যার একটি বাংলা ভাষা ও অপরটি ছিলটি ভাষা। তাছাড়া ড. এস.এম গোলাম কাদির ও জেমস উইলিয়ামসহ অনেক দেশী বিদেশী গবেষক নাগরি লিপির উপর পিএইচডি ডিগ্রী করেছেন। কম্পিউটারে লেখার জন্য নাগরি ফন্ট আবিস্কৃত হয়েছে। ২০০৫ সালের মার্চে ইউনিকোড কনসোর্টিয়ামের সহায়তায় নাগরি লিপি ইউনিকোডের (ওঝঙ ১৫৯২৪, ংুষড়-৩১৬) ওঝঙ স্বীকৃতি লাভ করেছে। রাষ্ট্রীয় স্বীকৃতি, পৃষ্ঠপোষকতা ও পরিচর্চার অভাব, ছিলটি ভাষার প্রতি বিমাতা সুলভ আচরন এবং জন-সচেতনতার অভাবে নাগরি বর্ণে ছিলটি ভাষায় লিখিত পুঁিথ, পান্ডুলিপি ও প্রেসে মুদ্রিত গ্রন্থ আজ বিলুপ্ত প্রায়। তাই, নাগরি বর্ণে ছিলটি ভাষা রক্ষার্থে বাংলা ভাষা ও লিপির পাশাপাশি ছিলটি আঞ্চলিক ভাষার নাগরি লিপিকে সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারী অথবা জাতীয় সংসদে বিল পাশ করে স্বীকৃতি প্রদানসহ জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভূক্তি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসায় ঐচ্ছিক বিষয় হিসাবে অন্তর্ভূক্তির দাবী জানাচ্ছে নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ। সংবাদ সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার পল্লি বিদুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ, বিশিস্ট সাংবাদিক ও কলামিষ্ট সরওয়ার আহমদ, বিশিস্ট সাংবাদিক নুরুল ইসলাম শেপুল এডভোকেট, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি লিডার হারুনুর রশিদ, নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ, মৌলভীবাজার জেলার সম্মনয়কারী মোঃ শহিদুল ইসলাম, জেলা শাখার সাধারন সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মশাহিদ আহমদ, সাধারন সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাপ রির্পোটার ইমাদ উদ্দিন, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, দীপ্তনিউজ এর সম্পাদক দৃুরুদ আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল বাছিত খান, এমদাদুল হক, ওমর ফারুক নাইম, মৌলভীবাজার সরকারি কলেজ শাখা সম্মনয়কারী মোঃ মেরাজ চৌধুরী, সুহেল রানা সুমন, নাগরি শিক্ষক আব্দুর রউফ ও শেখ মোঃ তারেকুল ইসলাম প্রমুখ।






