আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল সখিনা সিএনজি পাম্পের সামনে ট্রাক ও বাসের সংর্ঘষে একজন নিহত

শ্রীমঙ্গল মৌলভীবাজার :

যাত্রীবাহি বাস ও ইট বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। আর এঘটনায় ঢাকা সিলেট মহাসড়কের মতিগঞ্জ সকিনা সিএনজি পাম্প সংলগ্স রাস্তাটি বন্ধ রয়েছে।
স্থানীরা জানায়, রবিবার বিকেল ৪টার দিকে ঢাকাগামী পর্যটক বাহী প্রেসিডেন্ট ট্রাভেল এর একটি যাত্রীবাহী বাসের সাথে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।
এদিকে ঘটনার পরপর রাস্তা বন্ধ থাকার কারনে অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন ধরতে দেখা গেছে। ফায়ার সার্বিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছে। তবে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।