আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে নাগরদোলা থিয়েটারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক

আলাল আহমদ মৌলভীবাজার ;

এই শ্লোগানকে সামনে রেখে নবগঠিত নাট্য সংগঠন নাগরদোলা থিয়েটারের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসীন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে নাগরদোলা থিয়েটার এর পরিচিতি, অমর একুশে বই মেলায় প্রকাশিত কবি জহিরুল মিঠু’র ‘ অহংকারে পা পড়ে না বার্ধক্যের উঠোনে’ গ্রন্থের পাঠ উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। গত শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি শ্রীমঙ্গলের পরিপূর্ন অডিটোরিয়ামে সাহিত্য ও সাংস্কৃতিককর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। স্থানীয় ও বিভাগীয় আবৃত্তিকার ,সংগীত শিল্পী ও নৃত্যশিল্পীরা তাদের অসাধরন আবৃত্তি ও সংগীতের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছিলেন এক অদ্ভুদ মায়াজালে। আর সিলেট থেকে আগত দিগন্ত থিয়েটারের পরিবেশনায় নাটক ‘খাবলা’ যেন দর্শকদের মন ছোঁয়ে যায়।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নাগরদোলা থিয়েটার ও জহিরুল মিঠু’র ‘ অহংকারে পা পড়ে না বার্ধক্যের উঠোনে’ বই নিয়ে সংগঠনের সহসভাপতি জলি পালের স ালনায় আলোচনা করেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, ডা. বিনেন্দু ভৌমিক, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী, অধ্যাপক অভিনাস আচার্য্য, সম্মেলিত নাট্য পরিষদের সহসভাপতি রজত শুভ্র চক্রবর্তী, নাগরদোলা থিয়েটারের সভাপতি অনিরুদ্ধ সেনগুপ্ত, সহসভাপতি একরামুল কবির, সাংগঠনিক সম্পাদক প্রিতম পাল, উদীচী শিল্পী গোষ্টির সদস্য বিকাশ দাশ বাপ্পন প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি এম এ রহিম, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, কবি জহিরুল মিঠুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সদস্যরা।