কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে স্টুডেন্ট এসোসিয়েশন অব মৌলভীবাজার এর উদ্যোগে
সোমবার দুপুর ১২টায় পতনউষার ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ
পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: জুয়েল আহমদ।
স্টুডেন্ট এসোসিয়েশন অব মৌলভীবাজার এর সভাপতি মো: শিপন খানের
সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আছাদ চৌধুরীর সঞ্চালনায় শিক্ষা উপকরণ
বিতরণ ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার
মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: জুয়েল আহমদ। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত
ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: নাজমুল ইসলাম ইমন। বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাবুর ইসলাম শাওন, ইউপি সদস্য
সায়েক আহমদ, সমাজসেবক দুবাই প্রবাসী আব্দুর করিম, স্কুল পরিচালনা কমিটির
সভাপতি মো: উবায়দুল হক, শিক্ষক শাহীন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-
সভাপতি শাওন খাঁন জসিম ও বেলাল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের
আহ্বায়ক কমিটির সদস্য আলাল মিয়া, জহিরুল ইসলাম (নানু) ও শিক্ষার্থী ইমন আহমেদ।
অনুষ্ঠানে ৬০জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে একটি করে স্কুল বেগ, কলম ও খাতা বিতরণ
করা হয়।






