আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

মৌলভীবাজার/ সৈয়দা সায়রা মহসিন এমপি/ সৈয়দ মহসিন আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

মৌলভীবাজার সরকারি কলেজ মাঠে আজ থেকে শুরু হয়েছে সৈয়দ মহসিন আলী স্মৃতি সি.পি.এ.এম ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫।দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। শাহরিয়ার মোস্তফা তানিমের সভাপতিত্বে এবং ফখরুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব নাহিদ হোসেন, সিলেট বিভাগীয় আম্পায়ার্স ও স্কোরার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খয়রুজ্জামান শ্যামল, সিপিএএম মৌলভীবাজার সদরের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রুমেলসহ ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং সিপিএএম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে বিএফএফ সুপার কিংস বনাম রয়াল ব্রাদার্স। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করেছে।